• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ ৪-এ ৪ পেয়ে সেনবাগের শান্তুর অনন্য কৃতিত্ব।

Reporter Name / ৫৪ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মেয়ে সারাহ মাহনাজ শান্তু। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিখ্যাত ‘ফ্লোরিডা পলিটেকনিক ইউনিভার্সিটি’ (Florida Polytechnic University, Orlando) থেকে ‘মাস্টার্স অব ক্রিমিনাল জাস্টিস’ (Master’s of Criminal Justice) বিষয়ে ৪.০০-এর মধ্যে সিজিপিএ (CGPA) ৪.০০ পেয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি।

 

সারাহ মাহনাজ শান্তু নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। তিনি নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানা মহিলা দলের নেত্রী জাকিয়া সুলতানা পান্নার সুযোগ্য কন্যা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের আগে শান্তু মালয়েশিয়ার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে আইন বিষয়ে স্নাতকোত্তর (LL.M.) ডিগ্রি অর্জন করেন। একের পর এক আন্তর্জাতিক অঙ্গনে তার এই ধারাবাহিক সাফল্য ও গৌরবোজ্জ্বল অর্জন নিজ এলাকা সেনবাগসহ পুরো দেশবাসীকে গর্বিত করেছে।

 

এই অসাধারণ সাফল্যের প্রতিক্রিয়া ব্যক্ত করে সারাহ মাহনাজ শান্তু মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন। একই সঙ্গে তার এই সাফল্যের পেছনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগানোর জন্য পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে দেশের নাম উজ্জ্বল করতে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

এদিকে সারাহ মাহনাজ শান্তুর এই গৌরবময় অর্জনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category