• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২টি বিদেশি পিস্তল, উদ্ধার করেছে

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ম্যাগাজিন, গুলি, বিয়ার,সামুরাই ব্যাটন এবং চাইনিজ কুড়াল উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি।

 

অদ্য ১৩ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনস্থ বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল নামক গ্রামের কথিত ইয়াবা ব্যবসায়ী মোঃ ফয়সাল, পিতা- শামসুল আলম, গ্রাম- রহমতের বিল, পোস্ট-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজার এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিজিবি টহল দল যখন এলাকায় প্রবেশ করে, উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল পালিয়ে যায়। পরবর্তীতে গণ্যবান্য ব্যক্তি এবং ৎস্থানীয়দের

উপস্থিতিতে বিজিবি দখল দল ফয়সালের বাড়ি তল্লাশী চালিয়ে নিম্নবর্ণিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়ঃ

 

ক। ইয়াবা ট্যাবলেট- ৫০,০০০ পিস।

খ। বিদেশি পিস্তল- ২টি।

গ। ম্যাগাজিন- ২ টি।

ঘ। গুলি- ৫ রাউন্ড।

ঙ। বিয়ার- ৪ বোতল।

চ। সামুরাই ব্যাটন- ২ টি।

ছ। চাইনিজ কুড়াল- ১ টি।

জ। মোবাইল ১ টি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “সনাক্তকৃত মাদক চোরাকারবারী কে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”

 

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় ই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

 

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category