• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

‎চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় আরাফাত হোসেন বিজয়।

Reporter Name / ৮০ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি

‎নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নবনির্বাচিত ছাত্রদল কমিটির উদ্যোগে ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মিছিলসহ অংশগ্রহণ করেন ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরাফাত হোসেন বিজয়।

‎

‎রোববার ১৪ ই জুন বিকেল ৪টায় উপজেলার চর বৈশাখী বাজার এলাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

‎

‎সভায় অংশ নিতে আরাফাত হোসেন বিজয় তার সমর্থকদের নিয়ে মিছিলসহ উপস্থিত হন। এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তার প্রতি সমর্থন জানান এবং ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎

‎মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা ছাত্রদল কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, ঐক্য বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

‎

‎সভা শেষে আরাফাত হোসেন বিজয় বলেন, “ছাত্রদলকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সবসময় কাজ করে যাচ্ছি। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের স্বার্থে ভবিষ্যতেও কাজ করে যাব।”

‎

‎এ সময় উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category