• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হালিশহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের শিশুর, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের হালিশহর থানাধীন বড়পোল মোড় এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ইউসুফ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, স্ক্র্যাপ বোঝাই একটি লরি থেকে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শিশুটি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা মানবিকতার পরিচয় দিয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে কিছুদূর যাওয়ার পর শিশুটি মৃত্যুবরণ করে। পরে তাকে পুনরায় ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

 

দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে হালিশহর থানা পুলিশের এসআই সেলিম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

 

পরে স্থানীয়দের সহায়তায় নিহত শিশুটির পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

 

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বর্তমানে শিশুটির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একটি নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু পরিবার ও স্বজনদের মাঝে রেখে গেছে গভীর বেদনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category