• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর অভিযানে নোয়াখালীর হাতিয়া থানার আত্মহত্যার

প্ররোচনার মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ নাহিদ প্রঃ আজিজুল ইসলাম নাহিদ (২১) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে গ্রেফতার”

 

১। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-২, হাটহাজারী চট্টগ্রাম এর যৌথ অভিযানিক দল নোয়াখালী জেলার হাতিয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/০৬/২০২৬ইং, ধারা-৩০৬ পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় আসামী মোঃ নাহিদ প্রঃ আজিজুল ইসলাম নাহিদ কে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং-১৫/০৬/২০২৬ তারিখ দুপুর ১৫.৪৫ ঘটিকায় করতে সক্ষম হয়।

 

 

এজাহার পর্যালোচনা জানা যায়, মামলার বাদীর মেয়ে ভিকটিম (১৭) স্থানীয় একটি মাদ্রাসা ছাত্রী। মামলার আসামী নাহিদ ভিকটিমকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে ইভটিজিং সহ কুপ্রস্তাব দিতো এবং ভিকটিমের ছবি সংগ্রহ করে এডিট করে ফেইসবুকে দিতো। এতে ভিকটিম মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রহ হয় এবং তার সম্মান ক্ষুন্ন হয়। ভিকটিম আসামীকে এসব কাজ না করার জন্য বললে আসামী ভিকটিমকে দোষারাপ ও গালমন্দ করে এবং বিষ খেয়ে বা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দেয়। এতে অভিমান করে ভিকটিম বাদীর বসত বাড়ীর টয়লেটের ভিতর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে ইং-১১/০৬/২০২৬ তারিখ ভিকটিমকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অনুমান সকাল ১০.১০ ঘটিকার সময় কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ প্রেক্ষিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-২, হাটহাজারী, চট্টগ্রাম এর যৌথ অভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারহাট বাজারের বালুশাহ মাজার গেইট সংলগ্ন হাজী পুকুর পাড়, খিল্লা পাড়াস্থ হারুন ডেকোরেশন লাইট হাইজের সামনে হতে ইং-১৫/০৬/২০২৬ তারিখ দুপুর ১৫.৪৫ ঘটিকায় বর্ণিত আসামী মোঃ নাহিদ উদ্দীন প্রঃ আজিজুল ইসলাম নাহিদ (২১), পিতা-নাজিম উদ্দিন, মাতা-রোকেয়া বেগম, সাং-উত্তর গুল্যাখালী, ০৮নং ওয়ার্ড, বেচু ডুবাইর বাড়ি, হাতিয়া পৌরসভা, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালীকে কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর বায়জীদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category