• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: পলাতক নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার, উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা

Reporter Name / ৯২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা ও নিবিড় অভিযানের মাধ্যমে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির ঘটনার মূলহোতা পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে রংপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তার হেফাজত থেকে ১৪,৮৪,৮২৮ (চৌদ্দ লক্ষ চুরাশি হাজার আটশত আটাশ) টাকা, ব্যবহৃত মোবাইল ফোন এবং ঘটনার সময় পরিহিত প্যান্ট ও শার্ট জব্দ করা হয়েছে।

 

গত ২৪ জুন ২০২৬ তারিখ দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান। সেই সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি করা নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফিরে এসে অর্থ অনুপস্থিত দেখতে পেলে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

 

ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সীতাকুন্ড মডেল থানা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। তদন্তের একপর্যায়ে জানা যায়, গ্রেফতার এড়াতে আসামি একাধিকবার অবস্থান পরিবর্তন করে কক্সবাজার ও পরবর্তীতে রংপুরে আত্মগোপন করে। সম্ভাব্য অবস্থানগুলোতে একের পর এক অভিযান পরিচালনা এবং প্রযুক্তিগত তথ্যের সফল ব্যবহারের মাধ্যমে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী (৫৬), পিতা: ছাবির আহাম্মদ, মাতা: মরিয়ম বেগম; স্থায়ী ঠিকানা: বৈদ্যেরঘোনা, জাদিপাহাড় রোড, ৮নং ওয়ার্ড, কক্সবাজার সদর। তিনি প্রায় দেড় বছর ধরে সংশ্লিষ্ট এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

 

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় সীতাকুন্ড থানার মামলা নং-৫৬, তারিখ ২৬/০৬/২০২৬, ধারা ৪৬১/৩৮১, পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকল্পে পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category