• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

মুক্তাগাছায় জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দিনব্যাপী সফরে মুক্তাগাছায় সরকারি ও রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।

সফরকালে স্থানীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুকে সঙ্গে নিয়ে তিনি মুক্তাগাছায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানভিত্তিক জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের প্রথম কিস্তির চেক হস্তান্তর এবং প্রকল্প কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ ছাড়া উপজেলা ও পৌর শহরে জেলা পরিষদের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক। একই সঙ্গে ডেঙ্গু ও হাম-রুবেলা রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

সফরকালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং জেলা পরিষদের ডাকবাংলো ও মিলনায়তন পরিদর্শন করেন তিনি।

এ সময় ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সালেহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলামসহ জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি দলের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category