ময়মনসিংহ প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে এ সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন।
সমাবেশে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বর্ণাঢ্য র্যালিটি ধোবাউড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।