• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামপুর থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জামালপুর জেলা প্রতিনিধি

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য রবিবার (১৪ জুন ২০২৬ খ্রি.) জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পাথর্শী ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী মুরাদাবাদ ঘাট সংলগ্ন ভেন্যুতে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজ থেকে মাদক, চুরি, ছিনতাই, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, অশ্লীলতা, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, পুলিশ সুপার, জামালপুর মহোদয়। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে অপরাধ দমনে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল ও অতিরিক্ত দায়িত্বে ইসলামপুর সার্কেল, জামালপুর। তিনি তাঁর বক্তব্যে বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতা কামনা করেন।

  • অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা, জামালপুর।

সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ এবং সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category