• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন ফেনীর ফুলগাজীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন নামঞ্জুর দুর্গাপূজায় দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গুগলের সদর দফতর পরিদর্শন বাংলাদেশি প্রতিনিধিদলের শিক্ষা আধুনিকায়ন ও এআই ব্যবহারে সহযোগিতা নিয়ে আলোচনা উল্টো পথে বাইক চালানো নিয়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা, দম্পতির ৭ দিনের কারাদণ্ড

ঢাকা জেলার পুলিশ সুপার কর্তৃক কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচরস্থ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কার্যালয় পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে মতবিনিময়।

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অদ্য ৩০ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪:০০ ঘটিকায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় কেরাণীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর সাকিনস্থ স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্যালয় পরিদর্শন করেন।

গত ২৯/০৬/২০২৬ খ্রিষ্টাব্দে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের মালিকপক্ষ ও উক্ত প্রতিষ্ঠানের পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে পুলিশ সুপার মহোদয় উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উভয় পক্ষ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় উভয় পক্ষকে সতর্ক করে বলেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় উক্ত ঘটনায় আহত কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসসহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category