মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদারীপুর থানা এলাকা হতে ১১ লাখ (এগার) শলাকা নকল সিগারেট উদ্ধার ও ০৩ (তিন) জন আসামী গ্রেফতার।
অদ্য ইং ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফারিহা রফিক ভাবনা মহেদায়ের তত্ত্বাবধানে ও মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ জিয়াউর রহমান, এসআই(নিঃ)/মালমগীর হোসেন, এএসআই(নিঃ)/মানোয়ার হোসেন ও সংগীয় ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ইং ০১/০৭/২০২৬ তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় ঘটনাস্থল মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন ঝাউদী ইউনিয়নের মোবারকদি শাখা রাস্তায় একটি মিনি পিকআপ গাড়ি যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ম-১২-৫৫১৫ সন্দেহজনক অবস্থায় আটক করেন। গাড়ির পিছনে লক করা। কি আছে জিজ্ঞাসা করিলে চালক এলোমেলে কথা বলে। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদারীপুর রাজস্ব কার্যালয়ে অবহিত করিলে জনাব বিমল চন্দ্র দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা, (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ) মাদারীপুর এর নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হইলে উপস্থিত অন্যান্য সাক্ষীদের সম্মুখে পিকআপ ভ্যানের তালা খুলিয়া দেখতে পাওয়া যায় যে, বিপুল পরিমান সিগারেট রয়েছে। পরবর্তীতে একটি কার্টন খুলিয়া সিগারেট বাহির করিয়া রাজস্ব কর্মকর্তারা প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানান যে, সিগারেটের প্যাকেটে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ব্যান্ডরোল নকল বা জাল। তখন তাহাদের উপস্থিতিতে ১০৫ (একশত পাঁচ) কার্টন 50/50 ব্র্যািন্ড এবং ০৫ (পাঁচ) কার্টন ওসাকা ব্র্যারন্ডের সর্বমোট ১১০ (একশত দশ) কার্টনের মোট ১১ লাখ শলাকা নকল বা জাল ব্যান্ডরোল সম্বলিত সিগারেট যাহার মোট মূল্য ৬৬,০০,০০০/-(ছেষট্রি লাখ) টাকা (প্যাকেটের গায়ের মূল্য অনুযায়ী প্রতি শলাকা ৬ টাকা হিসাবে) জব্দ করা হয় এবং আসামী ১। মোঃ নাদিম মিয়া(২৭), পিতা-মৃত মুর্শিদ মিয়া, মাতা-পেয়ার খাতুন, সাং-লোকমানখার কান্দি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ, ২। আতাহার মিয়া(৬২), পিতা-মৃত আদিল উদ্দিন মিয়া, মাতা-মৃত হালিমা বেগম, সাং-ব্রাহ্মদী, থানা ও জেলা-মাদারীপুর, ৩। মোঃ সোহেল রানা বুলবুল আহম্মেদ(৪৫), পিতা-মৃত সাইফুল ইসলাম রুপচান মন্ডল, মাতা-রুজিয়া বেগম, সাং-কাঠাল বাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, এ/পি রিজিওনাল সেলস অফিসার, জামিল গ্রুপ, মাদারীপুর জেলা-দেরকে গ্রেফতার করা হয়। বর্নিত আসামীরা সরকার এর প্রায় ৫৪,১২,০০০/- টাকা রাজস্ব শুল্ক ফাকি দেওয়ার মানসে পরস্পর যোগসাজসে নকল ব্যান্ডরোল ব্যবহার করিয়া সিগারেট বাজারজাত করার উদ্দেশ্যে বহন করিতেছিল।
এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।