মুন্সিগঞ্জ প্রতিনিধ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পূর্বের দুই বিয়ের তথ্য গোপন করে তৃতীয় বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী তার আগের দুটি বিয়ের বিষয়টি তৃতীয় স্বামীর কাছে গোপন রেখেছিলেন। সম্প্রতি বিষয়টি জানতে পারেন তার স্বামী। এরপর এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্বামী স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।