মাদারীপুর প্রতিনিধি
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুরর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল জনাব ফারিহা রফিক ভাবনা মহোদয়ের তত্ত্বাবধানে মাদারীপুর সদর থানাধীন শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা কালীন সময়ে ০২ জন আসামীকে ডাকাতির প্রস্তুতি কালে পিক-আপ, চাইনিজ কুড়াল ও লোহার তৈরি কাটারসহ গ্রেফতার করা হয়।
মাদারীপুর সদর থানাধীন মিরাকান্দি সাকিনস্থ মজিবর মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পিক-আপ গাড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টেরপেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকষ টীম আসামী ১। হাচিবুল হাসান @ জসিম মোল্লা (৩০), পিতা-হারেজ মোল্লা, মাতা-সুফিয়া বেগম, সাং-মীরা কান্দি, থানা-সালথা, জেলা-ফরিদপুর, আসামী ২।মজনু শেখ (৩৫), পিতা-মুন্নাফ শেখ, মাতা-স্বপ্না বেগম, সাং-পশ্চিম গঙ্গাবদ্দী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর কে গ্রেফতার এবং আসামীদের দখল হতে যথাক্রমে ০১ টি চাইনিজ কুড়াল, ০১টি লোহার কাটার ও ০১ টি পিক-আপ আলামত হিসেবে জব্দ করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর সদর মডেল থানার মামলা নং- ৫০, তারিখ-১৪/০৬/২০২৬খ্রি. পেনাল কোড ধারা- ৩৯৯/৪০২ রুজু হয়।ধৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদ, অজ্ঞাত নামা আসামীদের গ্রেফতার ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।