• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

রঙ মিশিয়ে ভেজাল তিল তৈরি: দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

Reporter Name / ৮২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে রঙ মিশিয়ে ভেজাল তিল তৈরির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে নিম্নমানের তিলে বিভিন্ন রাসায়নিক ও কৃত্রিম রঙ মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভেজাল তিল তৈরির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ ভেজাল তিল জব্দ করা হয় এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category