• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

নবম পে-স্কেলের খসড়া চূড়ান্ত: বাড়ছে বেতন-ভাতা ও পেনশন

Reporter Name / ১০৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৮ জুন: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নতুন পে-স্কেলে মূল বেতন, বিভিন্ন ভাতা এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি আনার প্রস্তাব রাখা হয়েছে।

 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক বেতন আরও বেশি হারে বৃদ্ধির বিষয়টি আলোচনায় রয়েছে।

 

পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর। যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে, তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

 

এছাড়া বৈশাখী ভাতা বর্তমান ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসেই গেজেট প্রকাশ হতে পারে এবং আগামী অর্থবছর থেকে ধাপে ধাপে এটি কার্যকর করা হবে। �


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category