• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১”

Reporter Name / ৬৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন উগ্রবাদীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১. নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

 

২। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইলিয়াস হোসেন @ জয় (২৭) কে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকা থেকে ১৮/০৬/২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় গ্রেফতার করতে সক্ষম হয়।

 

৩। ঘটনার প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত ইলিয়াস হোসেন ওরফে জয়, পিতা-মৃত হারুন মিয়া, সাং-গোকনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী , এপি সাং-নয়ামাটি, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জের বিরুদ্ধে ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত হত্যা মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত, নারায়ণগঞ্জ আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব-১১, সদর কোম্পানী এর অভিযানিক দল উক্ত পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকা থেকে ১৮/০৬/২০২৬ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইলিয়াস হোসেন @ জয় (২৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

৪। আসমীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category