জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫ জুন ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ৫:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) এস.এম. নুর মোহাম্মদ- এর নেতৃত্বে জামালপুর-শেরপুর মহাসড়কের উত্তর কুটুরিয়া এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(খ) ধারায় জামালপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের উৎস, সরবরাহ চক্র এবং জড়িত অন্যান্যদের সনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।