• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১৯ জন”

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলাকে মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। পৃথক এসব অভিযানে ০৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

ঘটনা-১: নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল সাটিরপাড়া বকুলতলা ও বানিয়াছল কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলেন—

১/ জয় ওরফে পঁচা (২৮), পিতা- নুরু মিয়া

তার বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে।

২/ মোঃ সুমন (২৮), পিতা- শহিদুল ইসলাম।

৩/ মোঃ রিদয় মিয়া, পিতা- আল আমিন।

৪/ সোহেল মিয়া (৪২), পিতা- মৃত জামাল মিয়া তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

৫/ শাহ আলম (৫৫), পিতা- মৃত আব্দুল হাকিম তার বিরুদ্ধে ১টি মাদক ও ১টি অন্যান্য ধারার মামলা রয়েছে।

 

ঘটনা-২: বেলাব থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের সাজামূলে ২ জন, পরোয়ানামূলে ০৪ জনসহ সর্বমোট ৬ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনা-৩: পলাশ থানা পুলিশের পৃথক অভিযানে ৩ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে বারারচর এলাকা থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং অন্য একটি নিয়মিত মামলায় আরও ১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

 

ঘটনা-৪: রায়পুরা থানা পুলিশ পাড়াতলি ইউনিয়নের আলীনগর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ সোহেল মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনা-৫: এছাড়াও মাধবদী থানা পুলিশ দিগন্ত হত্যায় ব্যবহৃত সিএনজি চালকসহ বিভিন্ন পরোয়ানামূলে মোট ০৪ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

 

নরসিংদী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং অপরাধ দমন অভিযান আগামীতেও অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category