নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১১ জুন ২০২৬ (বৃহস্পতিবার):
উন্নয়ন, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব আজ জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি, বেসরকারি বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত বাজেটে উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিভিন্ন নীতি ও পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট উপস্থাপনের পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার জন্য জাতীয় সংসদে অধিবেশন চলবে বলে জানা গেছে।