নিজস্ব প্রতিবেদক
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১১/০৬/২০২৬ খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন আমতলী পৌরসভার ০৪নং ওয়ার্ডস্থ চরকলোনী সড়কের বাসন্তী রানী’র চায়ের দোকান মিতু স্টোরের ভিতরে দক্ষিণ দিকে চা পানের কক্ষ হতে ধৃত আসামী মোঃ ফয়ছাল মিয়া (৩৩), পিতা- মোঃ মঞ্জু সর্দার মোতালেব, মাতা-বিউটি বেগম, সাং- ডাকবাংলো সড়ক, ০৪ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা, থানা- আমতলী, বরগুনাকে ১৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।