• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতায় বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১৬৪ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বরিশাল প্রতিনিধি

বরিশাল, ১৩ জুলাই ২০২৬: পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এ সময় প্রধানমন্ত্রী নিজ হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে সরকারের এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমানের সার্বিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত উপকারভোগীরা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সুফল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category