• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বোরহানউদ্দিন থানার চুরি মামলার রহস্য উদ্ঘাটন: প্রধান দুই আসামীসহ চোরাই মালামাল উদ্ধার 

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

গত ০৪/০৬/২০২৬ খ্রিঃ রাত অনুমান ১০.০০ ঘটিকা থেকে ০৫/০৬/২০২৬ খ্রিঃ সকাল অনুমান ০৮:০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর/চোরেরা সংগোপনে বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের ০১নং ওয়ার্ডস্থ মনিরাম বাজারে বাদী মোঃ ফিরাজ এর মেসার্স নাঈম এন্টারপ্রাইজ নামক সার ও কীটনাশকের দোকানের পশ্চিম পাশে দেয়াল সু-কৌশলে কিছু অংশ ভেঙ্গে দোকান ঘরের ভিতর প্রবেশ করে তার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ৪০,০০০/- টাকা এবং ১২ কাটুন কীটনাশক, যাহার মূল্য অনুমান ২,১০,০০০/- (দুই লক্ষ দশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়।

 

উক্ত ঘটনায় মোঃ ফিরোজ (৪০) বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত এজাহার দায়ের করলে মামলা নং-১৬, তারিখ-১২/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

 

ঘটনার পরপরই ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানা, ভোলার বলিষ্ঠ নেতৃত্বে পিএসআই মো: মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাদীর দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাইসহ তথ্য-প্রযুক্তির ও সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী- ১। মোঃ এরশাদ (২৫), পিতা- মোঃ কামাল, সাং- টবগী ০১নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে তার বসত ঘর হইতে ১২/০৬/২০২৬ খ্রিঃ রাত ০২:২৫ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাদীর সনাক্তমতে আসামী- ১। মোঃ এরশাদ (২৫) এর বসত ঘর হইতে বাদীর চুরি যাওয়া কীটনাশকের মধ্যে থেকে০২ কার্টুন কীটনাশক, যাহার মূল্য ২০,০০০/- টাকা উদ্ধার করা হয়। এছাড়া আসামী মোঃ এরশাদ এর ঘরে থাকা একটি স্যামসাং (Samsung) ব্র্যান্ডের ট্যাব, যাহার মূল্য ৩৫,০০০/- টাকা এর মালিকানা সংক্রান্তে সঠিক কোন তথ্য দিতে না পারায় ট্যাবটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃত আসামী ১। মোঃ এরশাদ (২৫) কে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামী-২। মোঃ জিহাদ ওরফে রকি (২৫), পিতা- মোঃ মহিউদ্দিন, সাং- দালালপুর ০৬নং ওয়ার্ড, উভয় থানা- বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে তার বসত ঘর থেকে ১২/০৬/২০২৬ খ্রিঃ রাত ০৩:৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।

 

চুরি ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category