পিরোজপুর প্রতিনিধি
প্রতিষ্ঠানটির স্থান পরিদর্শন করেন প্রজেক্ট ডাইরেক্টর ইউ নো এসিল্যান্ড সহ সরকারি ইঞ্জিনিয়ার কাননগসহ উচ্চ পর্যায়ের কর্তা-কর্মচারীরা।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের কাজ চলমান অবস্থায় মঠবাড়িয়ার এমপি মহোদয়ের নির্দেশে বন্ধ হয়ে যায়। এমপি মহোদয় কলেজটির স্থানান্তরের বিষয় সংসদে উত্থাপন করিলে এলাকার শত শত নারী-পুরুষ স্থানান্তরের প্রতিবাদে প্রখর রৌদ্রের মধ্য প্রতিষ্ঠানটির সামনে মানববন্ধন করেন এবং যাতে কলেজটি স্থানান্তর না করে কাজ চলমান থাকে এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানানো হয়।
কলেজটি স্থানান্তর না করে কলেজটির কাজ পুনরায় চালু করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানায় যা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।