নিজস্ব প্রতিবেদক
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৫৩০ (পাঁচশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ (দুইশত পঞ্চাশ) পুড়িয়া হেরোইনসহ মোট ০৭ (সাত) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ১১/০৬/২০২৬ খ্রি. তারিখ ১৮:১৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আক্রাইন সামাইর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহমান (৪২), পিতা- মৃত মোতালেব, মাতা-মৃত নিলুফা বেগম, সাং-আক্রাইন সামাইর ফকিরপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৫ গ্রাম, (মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) এবং মাদক বিক্রির নগদ ৯,৯৫০/- (নয় হাজার নয়শত পঞ্চাশ) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ রাশেদ মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৬/২০২৬ খ্রি. তারিখ ০০:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সাব্বির হোসেন (২৫), পিতা-জসিম খান, মাতা-নিলুফা বেগম, সাং-বোশের চর, থানা-মোলাদী, জেলা-বরিশাল, এ/পি সাং-নরসিংহপুর সোনামিয়া মার্কেট (বাদশা মাদবরের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। জামাল হোসেন (৩৮), পিতা-মোঃ মফিজ উদ্দিন, মাতা-মোসাঃ সূর্য বানু, সাং-নরসিংহপুর পশ্চিমপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ শাহিন মিয়া (২৪), পিতা-মৃত নুরান মিয়া, মাতা-করিমন বেগম, সাং-উত্তর কলমা ছোটবাগ, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ২৫০ (দুইশত পঞ্চাশ) পুড়িয়া হেরোইন, যাহার ওজন ২৫ গ্রাম, (মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার টাকা) ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ০৩ গ্রামসহ (মূল্য অনুমান ৯,০০০/- (নয় হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৬/২০২৬ খ্রি. তারিখ ০৩:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার বরদেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ তারেক (৩৮), পিতা-আব্দুল সাত্তার, মাতা-মোসাঃ মুখলি বেগম, সাং-গুপিনাথপুর, থানা-সাথিয়া, জেলা-পাবনা, এ/পি সাং-বরদেশী (আকিল হাজির বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১০ গ্রামসহ (মূল্য অনুমান ৩০,০০০/- (পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৬/২০২৬ খ্রি. তারিখ ০৬:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৬। মোঃ সুজন (৩০), পিতা-আব্দুর রউফ, মাতা-মোসাঃ জাহেদা খাতুন, সাং-ঝাউচর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ৭। মোঃ তরিকুল ইসলাম মিলন (৩৫), পিতা-আব্দুল জলিল মৃধা, মাতা-তাসলিমা বেগম, সাং-আদালত পাড়া স্বনির্ভর রোড, থানা-সদর, জেলা-পটুয়াখালী, এ/পি সাং-সুইচটেক্স হেমায়েতপুর, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ৩৫০ (তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ৩৫ গ্রামসহ (মূল্য অনুমান ১০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) গ্রেফতার করেন।
বর্ণিত ২নং আসামীর বিরুদ্ধে ০৪ টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা, ৫ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা, ৬ নং আসামীর বিরুদ্ধে ৩ টি মাদক মামলা রয়েছে। রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।