• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
Headline
বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিবি উত্তরের বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন মহোদয়ের সার্বিক নির্দেশনায় ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন ২০২৬ তারিখ রাত ২টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাসিন্দা রাশিদ মিয়া (৩১), বাবুল মিয়া (২৯) এবং তুষার মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকা জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category