• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ বিরল সফরে ভারতে গেলেন পাকিস্তানি মন্ত্রী আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মোবাইলে প্রাণনাশের হুমকির অভিযোগ, মুগদা থানায় জিডি।

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদা এলাকায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক গণমাধ্যমকর্মীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক প্রিয়া আক্তার মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা সূত্রে জানা গেছে, জিডি নং-৭৯৫, তারিখ ১২ জুন ২০২৬ এবং জিডি ট্র্যাকিং নম্বর TX62E7। জিডিতে প্রিয়া আক্তার উল্লেখ করেন, তিনি একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ প্রেস ক্লাব, মুগদা শাখার প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জিডির অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মাদক ব্যবসা ও কথিত হানি ট্র্যাপ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ১২ জুন রাত আনুমানিক ১০টা ৩৪ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

জিডিতে আরও বলা হয়, সংবাদ প্রকাশের কারণে তার ওপর ক্ষোভ প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় তিনি সহকর্মীদের উপস্থিতিতেই হুমকির মুখে পড়েন।

সাংবাদিক প্রিয়া আক্তার দাবি করেন, ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা যে কোনো সময় তার ক্ষতি করতে পারেন—এমন আশঙ্কায় ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি মুগদা থানার পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category