নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম সারোয়ার এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ১২/০৬/২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ০১। রিপন (৪৩), পিতা- আব্দুল বাতেন, সাং- ইসলামপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ; ০২। মোঃ শরীফ হোসেন (২৯), পিতা- আনোয়ার হোসেন, সাং- কাদিরগঞ্জ, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ এবং ০৩। সাদ্দাম হোসেন (২৬), পিতা- মৃত আবু বক্কর, সাং- তেতৈতলা, থানা-গজারিয়া, জেলা- মুন্সিগঞ্জদের গ্রেফতার করে। ধৃত ডাকাত রিপন (৪৩) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা, মাদক ও সন্ত্রাস বিরোধী সহ মোট ২২ টি মামলা, ডাকাত মোঃ শরীফ হোসেন (২৯) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা সহ মোট ০৬ টি মামলা এবং ডাকাত সাদ্দাম হোসেন (২৬) এর বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি, দস্যুতা সহ মোট ০৬ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ধৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।