• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

রাজবাড়ী প্রতিনিধি

বৈরী আবহাওয়া, প্রবল ঝড়-বৃষ্টি এবং পদ্মা নদীতে তীব্র ঢেউয়ের কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

 

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নৌরুটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন ও পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, দৌলতদিয়া প্রান্তে তীব্র ঝড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই কারণে নৌরুটে লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে।

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হবে। তবে আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বন্ধ থাকবে নৌযান চলাচল।

 

এদিকে আকস্মিক এই সিদ্ধান্তে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। যাত্রীরা দ্রুত নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category