• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ১৮ জুন: স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী-কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের এ আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন।

 

রাষ্ট্রপক্ষ জানায়, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় নিজ বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইকরার বাবা মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।

 

উল্লেখ্য, ইকরা ও জাহের আলভী ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category