নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৯ জুন ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব হারুন আল রশিদের নামাজে জানাজা আজ শুক্রবার (১৯ জুন) বাদ আসর রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জানাজা শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুম হারুন আল রশিদের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিএনপির নেতাকর্মীরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।