• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ২ ঘণ্টার মধ্যে ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম

Reporter Name / ৬৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা-এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে একটি চৌকস টিম আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডের আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

 

১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় যে, উক্ত মামলার আসামিরা একটি টয়োটা মাইক্রোবাসযোগে সাভার থানাধীন আকরাইন বাজার মোড় থেকে খাগান বাজার এলাকায় যাওয়ার পথে রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আকরাইন বাজার মোড় সংলগ্ন সাগর মেশিনারিজ ওয়ার্কশপের সামনে অবস্থান নিয়ে সন্দেহভাজন গাড়িটিকে থামানোর সংকেত দেয়।

 

গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে নিম্নোক্ত আলামত উদ্ধার করা হয়ঃ

 

১। ৩টি ভুয়া র‌্যাব পরিচয়পত্র (আইডি কার্ড)২। ৫টি কালো রঙের র‌্যাব ভেস্ট (কটি)৩। ৫টি কালো রঙের র‌্যাব ক্যাপ৪। ১টি সিলভার রঙের টয়োটা মাইক্রোবাস (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-চ-৫১-৮৬৮০) এবং ৬টি নম্বর প্লেট৫। ১টি কালো রঙের ওয়াকিটকি সেট৬। ১টি কালো রঙের পিস্তলের কভার এবং ১টি খেলনা পিস্তল (গায়ে “MADE IN CHINA” লেখা)৭। ৩টি স্টিলের তৈরি হ্যান্ডকাফ

 

উদ্ধারকৃত আলামতসমূহ ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। এ সময় ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিদের নাম

 

১। মোঃ আশরফুল ইসলাম ওরফে আপেল (৩৮)২। মোঃ সুমন (৩৬)৩। মোঃ সারোয়ার হোসেন সাগর (৩৫)৪। মোঃ সুমন ওরফে ক্যাপ সুমন (৩৫)৫। মোঃ কাঞ্চন (৩৫)

 

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-১১৮, তারিখ ১৮/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ১৭০/১৭১/৩৯৫/৩৯৭ পেনাল কোডে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category