• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ গ্রেফতার ১০ জন”

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই(নিরস্ত্র)/মুহাম্মদ নুরুল্লাহ এবং এএসআই(নিরস্ত্র)/সোহেল মিয়ার নেতৃত্বে একটি দল শিবপুর থানাধীন ভরতেরকান্দী এলাকায় অভিযান পরিচাললনাকালে দুই মাদক কারবারির হেফাজত থেকে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট (যার আনুমানিক মূল্য ৪৫,০০০ টাকা) উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন—

সাগর (২৬): তার হেফাজত থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নরসিংদী সদরের দাসপাড়া এলাকার রিয়াজ ভান্ডারীর ছেলে।

ইউনুছ মিয়া (৫০): তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি একই এলাকার মায়মন আলীর ছেলে।

গত ১৫ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩:১০ মিনিটে নরসিংদী সদর মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়ায় এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। বাদী সেবা সংঘের মোড় থেকে হেঁটে বাড়ি ফেরার পথে তাঁর বসতবাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে পিছন থেকে এক ছিনতাইকারী তাঁর ব্যাগটি টান দিয়ে পালিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল ফোন (যার আনুমানিক মূল্য ৩৪,০০০ টাকা), নগদ ৫,০০০ টাকা এবং বই-খাতা ছিল। এই ঘটনায় মামলা রুজু হওয়ার পর, আজ ১৯ জুন ২০২৬ তারিখ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে মোঃ অন্তর মিয়া (৩৫) (পিতা- মোঃ বাচ্চু মিয়া, সাং- পূর্ব দত্তপাড়া) নামের এক যুবককে গ্রেফতার করে।

 

গত ১৮ জুন ২০২৬ তারিখ নরসিংদী মডেল থানা পুলিশ অপর এক বিশেষ অভিযানে বৌয়াকুড় আরশিনগর পার্কের সামনে বট গাছের নিচ থেকে দুইজনকে গ্রেফতার করে। ধৃত আসামীরা হলেন— রবিন মিয়া (৩৭) (পিতা- ছায়ে আলী) ও হৃদয় দাস (২৯) (পিতা- মৃত কানু দাস), উভয়ের সাং- বৌয়াকুড়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি দেশীয় তৈরি ছোরা এবং ১টি দা উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানার এসআই (নিরস্ত্র)/তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ চর বেলাব এলাকার হুমায়ুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ আজিজ মোল্লা (৩৫) ও মোঃ মোক্তার মিয়া(৩৭) ‘কে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে সর্বমোট ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬,৬০০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র)/মুহাম্মদ নুরুল্লাহ এবং এএসআই(নিরস্ত্র)/শেখ ফরিদ, রাজিব ও সোহেল রানার সমন্বয়ে গঠিত পুলিশ দল বাসাইল এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইকবাল হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইকবাল চর দিঘলদী ইউনিয়নের দোয়ানী গ্রামের মৃত এএফ সাইদ উদ্দিনের ছেলে।

বেলাব থানার এসআই(নিরস্ত্র)/মো: জহির রায়হানের নেতৃত্বে গাংকুলপাড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ (আনুমানিক মূল্য ৫,৭০০ টাকা) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—বেলাব গাংকুলপাড়ার মোঃ কবির হোসেন (২৮) ও মোঃ রাকিব মিয়া (২৬)।

গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নরসিংদী জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category