• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র: ডা. রফিক বিক্ষোভ মিছিলের আগে সংবাদ সম্মেলনে জিএম কাদের সরকারি দল ও বিরোধীদল আমাদের ওপর হামলা করতে পারে: জিএম কাদের আইপিআই প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যাহ্নভোজ বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জনাব মুহাম্মদ শাহবাজ শরীফের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশ নিহত

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০ জুন: রাজধানীর রামপুরায় দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন দুপুরে রামপুরার বিটিভি ভবনের উল্টো পাশে নিজ বাসার নিকটে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন কাইল্লা পলাশ। মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

শনিবার সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, একসময় রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা কাইল্লা পলাশের বিরুদ্ধে হত্যা ও সন্ত্রাসসহ একাধিক মামলা ছিল। দীর্ঘ কারাভোগের পর তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।

 

কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনের কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category