নিজস্ব প্রতিবেদক
আজ ২১ জুন ২০২৬ খ্রি. ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৮.০০টা হতে ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্সের ১ নম্বর গেইট প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি, ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন। তিনি নিয়োগ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেন।
প্রাথমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন:
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর প্রতিনিধি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, পিপিএম,এডিশনাল ডিআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়াটার্স, ঢাকা ও নিয়োগ বোর্ডের সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (এ এন্ড এফ), মানিকগঞ্জ জেলা, জনাব সজীব শাহরীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী জেলা, মেডিকেল অফিসার। এছাড়া ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন। প্রার্থীদেরকে আগামীকাল ২২ জুন সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং প্রথম দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।