• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময় বিশ্ব ধূমপানমুক্ত ও মাদকমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুফি মেডিটেশন মেথড-এর ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগেও অটল ঈমানি জজবা: লাখো মুসল্লির জুমার নামাজ ও আখেরি মোনাজাতে দাওয়াতে ইসলামীর ইজতেমা সম্পন্ন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ে সেলাই মেশিন, শাড়ি ও গাছের চারা বিতরণ

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের কমিটি চূড়ান্তের পথে, আলোচনায় পলাশ-রনি-হৃদয়

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। আসন্ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় এসেছে।

সূত্র জানায়, সভাপতি পদে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতা নাসির উদ্দিন পলাশের নাম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মহাসিন সিদ্দিকী রনি ও মোস্তফা কামাল হৃদয়ের নাম আলোচনায় রয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সক্রিয় এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের মূল্যায়নের ভিত্তিতেই নতুন কমিটি গঠন করা হচ্ছে। নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় নেতাদের।

তবে কমিটি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের পরই ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।

নেতাকর্মীদের মধ্যে নতুন কমিটি নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা দেখা গেছে। তাদের আশা, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের সমন্বয়ে গঠিত নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category