• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। রাজধানীর একটি ফ্ল্যাট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে আজ দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মিউজিয়াম অব দ্য কমিউনিস্ট পার্টি অব চায়না (CPC) পরিদর্শন করেছেন। লক্ষ্মীপুরে মা ও তিন মেয়ে হত্যা: নিহতদের প্রথম জানাজা সম্পন্ন পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য শোকাহত দিন: জিএম কাদের নীলফামারী জেলার সদর থানা পুলিশের অভিযানে ০২ দুই জন কুখ্যাত মোটর সাইকেল চোর ও ০১(এক) জন কুখ্যাত ভ্যানচোর গ্রেফতার। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১৫ (প‌নেরো) কে‌জি গাঁজাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেপ্তার জামালপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার চীন সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দলের জন্য সব হারিয়ে নিঃস্ব স্বেচ্ছাসেবক দল নেতা নাসির উদ্দিন পলাশ

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নানা ধরনের নিপীড়ন, নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা নাসির উদ্দিন পলাশ। দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক আদর্শ ও দলের প্রতি অঙ্গীকারের কারণে তিনি বারবার হয়রানি ও চাপের মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে নাসির উদ্দিন পলাশ ব্যক্তিগত, সামাজিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এক সময় স্বচ্ছল জীবনযাপন করলেও বর্তমানে তিনি চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও দলীয় আদর্শ থেকে তিনি সরে আসেননি বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, দলের দুঃসময়ে নাসির উদ্দিন পলাশ সবসময় মাঠে ছিলেন। আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাকে বহুবার মামলা, হামলা ও বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। এর ফলে তিনি নিজের সহায়-সম্বল প্রায় সবই হারিয়েছেন।

এদিকে, নাসির উদ্দিন পলাশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, দীর্ঘদিন দলের জন্য আত্মত্যাগ করা একজন কর্মীর প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব।

নাসির উদ্দিন পলাশ বলেন, “দলের আদর্শের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব। অনেক কিছু হারিয়েছি, কিন্তু আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।” তার এই বক্তব্য ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category