স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খোলা হলে সেখান থেকে ৪৩ বস্তা ভর্তি টাকা পাওয়া যায়।
সকাল থেকে মসজিদ পরিচালনা কমিটি, জেলা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলার কার্যক্রম শুরু হয়। পরে দানবাক্স থেকে বের করা বিপুল পরিমাণ টাকা বস্তায় ভরে গণনার জন্য নির্ধারিত স্থানে নেওয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা মানত ও দান হিসেবে এসব অর্থ দানবাক্সে প্রদান করেন। পাগলা মসজিদের দানবাক্সে নিয়মিতই বিপুল পরিমাণ অর্থ জমা হয়, যা দেশের অন্যতম সর্বোচ্চ দানপ্রাপ্ত মসজিদ হিসেবে এর পরিচিতিকে আরও সুদৃঢ় করেছে।
এদিকে, উদ্ধার হওয়া অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে গণনার কাজ চলমান রয়েছে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে মোট অর্থের পরিমাণ জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ